নেছারাবাদ ছালেহিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
স্থাপিত: ১৯৬৪খ্রি:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পূর্ব উত্তর প্রান্তে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। নিবেদিত প্রাণ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, হযরাতুল আল্লামা মরহুম জনাব মাওলানা ছিদ্দিকুর রহমান সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত ও কতিপয় শিক্ষানুরাগী গভর্নিংবডির সমন্বয়ে পরিচালিত। বর্তমানে সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়ফসর ছালেহ আহমাদ সাহেব, রেজিস্ট্রার, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা। সহ-সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আব্দুল হাই বকাউল সাহেব। মাদরাসাটি ইতোমধ্যে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে। বিগত কয়েক বছর যাবৎ জেডিসি , দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। 2025 সালে এবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণিতে টেলেন্টপুল ও সাধারণ মোট ৮জন বৃত্তি পেয়েছে। এ মাদরাসায় একজন শিক্ষার্থী ভর্তি হয়ে দাখিল ৮ম , দাখিল ও আলিম পাঠ শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে কর্মজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিকসুলভ ব্যক্তিত্ব, উদারতা, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক মন-মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবক-অভিভাবিকাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি। অধ্যক্ষ ,নেছারাবাদ ছালেহিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা , কালচোঁ, হাজীগঞ্জ,চাঁদপুর।
সম্মানিত দাতাগণের নামের তালিকা
| ক্র:নং | নাম | ঠিকানা | ভূমি দাতা/ অর্থ দাতা |
| ০১ | মরহুম মাও: ছিদ্দিকুর রহমান | কালচোঁ | ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা |
| ০২ | মরহুম হাজী আব্দুল গণি মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ০৩ | মরহুম মো: কাশেম আলী মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ০৪ | মরহুম আব্দুল মতিন মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ০৫ | মরহুম মৌলভী আহমদ উল্লাহ্ মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ০৬ | মরহুম জনাব আলহাজ্ব আব্দূল হালিম মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ০৭ | মরহুম মো: সুলতান আহমদ মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ০৮ | মরহুম সেকান্তর আলী | কালচোঁ | ভূমি দাতা |
| ০৯ | মরহুম আলহাজ্ব মো: ফজলূল হক মির্জা | কালচোঁ | ভূমি দাতা |
| ১০ | মরহুম মাও: হাবীব উল্লাহ্ | কালচোঁ | ভূমি দাতা |